জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন চলছে

২৩ অক্টোবর ২০২১, ০২:২১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সহকারী স্টোরকীপার পদে বিশ্ববিদ্যালয়টিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানে নাম: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)

পদের নাম: সহকারী স্টোরকীপার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশসহ কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অথবা এইচএসসি বা সমমান পাশসহ কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

পদসংখ্যা: ১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদন পদ্ধতি: প্রার্থীকে সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদির বিবরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২১।

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬