মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

১১ নভেম্বর ২০২৬, ১০:১১ PM
আটক হওয়া ৩ জন

আটক হওয়া ৩ জন © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করলেও তাদের সাংগঠনিক পরিচয়ের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানা গেছে।

আজ বুধবার (১১ নভেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। আটক দুটি মোটরসাইকেলের কোনোটিতেই নম্বরপ্লেট ছিল না বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, ‘তাদের কেউ মাভাবিপ্রবির শিক্ষার্থী নন।’

আটকের পর তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দেন। তবে কোন ইউনিটের সদস্য কিংবা সাংগঠনিকভাবে তাদের কোনো পদ রয়েছে কি না, তার সপক্ষে পরিচয়পত্র বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ সময় আটক ব্যক্তিদের একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখানো হয়।

ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950