শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ PM
জাতীয় পরিষদের নেতাকে বহিষ্কার

জাতীয় পরিষদের নেতাকে বহিষ্কার © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মানমর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান তাঁর বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং অসন্তোষ প্রকাশ করেন। পরে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জেলা জিয়া পরিষদের নজরে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের সংগঠনবিরোধী বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে জিয়া পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

এর আগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মারুফ হাসান। এ সময় তিনি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত কয়েকজন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়।

ওই আলোচনা সভার ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক (ডিসি) নীরব ছিলেন—এমন অভিযোগ তুলে ওই দিন সন্ধ্যায় ডিসিকে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল।

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
রোনালদোর ৭ নম্বর জার্সি নিতে নারাজ পর্তুগালের নতুন তারকা
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে পত্র পাঠ করলেন স্পিকার
  • ০৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল  নির্মাণ হচ্ছে: প…
  • ০৯ নভেম্বর ২০২৬
নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950