সমন্বিত ৫ ব্যাংকের পরীক্ষা ৬ নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ

১৯ অক্টোবর ২০২১, ০৬:৩২ PM
সমন্বিত ৫ ব্যাংকের পরীক্ষা ৬ নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ

সমন্বিত ৫ ব্যাংকের পরীক্ষা ৬ নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) এর পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৫১১টি শূন্যপদে ১০০ নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা আগামী ৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমন্বিত ৫ ব্যাংকে শূন্যপদের সংখ্যা সোনালী ব্যাংক লিমিটেড-১৮৩টি, জনতা ব্যাংক লিমিটেড-৮১৩টি, অগ্রণী ব্যাংক লিমিটেড-৫০০টি, রূপালী ব্যাংক লিমিটেড- ৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-৭টি।

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য একাধিক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনার মধ্যে রয়েছে, সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশাহণ করতে দেয়া হবে না। প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ, স্মার্ট ওয়াচ বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক পরিধান ব্যতিরেকে কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

আসন বিন্যাস দেখুন এখানে
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬