বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে চান ১৬তম ট্রেড ইন্সট্রাক্টরের ফল প্রত্যাশীরা

০৮ আগস্ট ২০২১, ০৫:২৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে চান ১৬তম নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টরের ফল প্রত্যাশীরা।

রোববার (৮ আগস্ট) ১৬তম ট্রেড ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশী কমিটির আহবায়ক মো. রাশেদ মোশাররফের পাঠানো  এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘‘সেসিপের অধীনে ২০২০ সালে ১ থেকে ১৫তম নিবন্ধনধারীদের নিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে ৬০০ সেসিপভুক্ত স্কুলে এক হাজার ১৯৯টি শূন্য পদে অনলাইনে চাহিদা আহবান করা হয়। এতে মোট ৫০০টি ট্রেড ইন্সট্রাক্টর পদ পূরণ হয়। বাকী ৭০০ এর অধিক ট্রেড ইন্সট্রাক্টর পদগুলো শূন্যই থেকে যায়। দীর্ঘ ১৮ মাস পর ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানেও ১ থেকে ১৫তম নিবন্ধনধারীরা আবেদন করার সুযোগ পায়। সদ্য ৩য় গণবিজ্ঞপ্তি যেতে না যেতেই সেসিপের অধীনে আবারও স্পেশাল গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে ১৬তম দের যুক্ত করার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘দুঃখজনক হলেও সত্য যে, বার বার ১ থেকে ১৫তম ট্রেড ইন্সট্রাক্টরগণ ইনডেক্স নিয়ে বদলি হচ্ছে। ফলশ্রুতিতে ৭০০ এর অধিক শূন্যপদ থেকেই যাচ্ছে, যা কারিগরি শিক্ষার উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরিতে প্রয়োজনীয় ট্রেড ইন্সট্রাক্টর চাহিদা পূরণে বাঁধা সৃষ্টি করছে। তাই ১৬তম ট্রেড ইন্সট্রাক্টর (স্কুল-২) এর ফলাফল বিশেষ বিবেচনায় ও ৯৫ শতাংশ শূণ্যপদ পূরণে ১৬তম ট্রেড ইন্সট্রাক্টরদের জরুরি ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হোক। এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ৬৬৮টি পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬