৪২তম বিসিএসের ৭ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

০২ আগস্ট ২০২১, ০৫:০৩ PM
 বাংলাদেশ কর্ম কমিশন

বাংলাদেশ কর্ম কমিশন © ফাইল ছবি

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর ৭জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ কর্ম কমিশন। ৭ জন প্রার্থীকে তাদের শারীরিক অসুস্থতার জন্য দেয়া আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার তারিখ আগামী ২৯ আগস্ট পুনঃনির্ধারণ করা হয়েছে। 

উক্ত ৭জন প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার হলো- ১২০০০৬৩৫, ১৪০০১৩৪৯, ১৭০০০২৮৬, ১৩০০১৮২৫, ১৮০০০১৩৯, ১১০১৬৩৭১।

বিজ্ঞপ্তিতে দেয়া যাছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ আক্রান্তসহ অন্যান্য গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ৭ জন প্রার্থীর কমিশনে আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক তাদের মৌখিক পরীক্ষার তারিখ আগামী ২৯.০৮.২০২১ তারিখে পুনঃনির্ধারণ করা হল।

ওই ৭ জনকে ২৯ তারিখ সকাল ১০টায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬
মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬