২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, চিরকুটে লেখা— ‘ভালো-মন্দ খেয়ে নিও’

১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ AM
 কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি © টিডিসি ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি পৃথক বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে দুই ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিরকুটে আগামী ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ কিছু খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনির (৪০) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়, অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে, মনির বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগীদের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে তারা নিজেদের বাড়ির সামনে পৃথকভাবে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজলসহ বিভিন্ন সামগ্রী এবং প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট দেখতে পান।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনা দুটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপ…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950