৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডারে ইসিতে ৯ জনের নিয়োগ

১৯ জুলাই ২০২১, ০৪:৪৭ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ফটো

৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নন-ক্যাডার পদের ৯ প্রার্থীকে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জুলাই) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ওই ৯ জন জাতীয় বেতন কাঠামো ২০১৫ এর নবম গ্রেডে অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- মো. তামজীদুর রহমান (রেজি-০২৪৩৯৬), মো. রুহুল আমিন (রেজি-০৭১২৭৩), রাসেদুল ইসলাম (রেজি-০৭৩৯৩৩), মো. সাদ্দাম হোসেন (রেজি-০৯৭৩২৯), অনুজ গাইন (রেজি-৪১০৮৯১), রাজিবুল করিম (রেজি-৮০৭৭০০), মো. আল নোমান (রেজি-০৫২২৬০), মো. রাহাত তানভীর চৌধুরী (রেজি-১১৫০৩৮) ও সেতু কুমার বিশ্বাস (রেজি-১০৫২৬৬)।

নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ১ আগস্ট নির্বাচন কমিশনে এসে সচিব বরাবর অথবা secretary@ecs.gov.bd এবং sas_pm1@ecs.gov.bd ইমেইল ঠিকানায় যোগদানপত্র দাখিল/পাঠাতে হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬