আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা স্থগিত

১৫ জুলাই ২০২১, ০৬:৪০ PM

© সংগৃহীত

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই থেকে এ মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে চলমান থাকার কারণে ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। পরে বার কাউন্সিলের ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬
মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬