সরকারি চাকরিতে কোটা বহাল চান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকরিপ্রার্থীরা

১৩ জুন ২০২১, ০৯:৫২ PM
সরকারি চাকরিতে কোটা ফিরিয়ে দেওয়ার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

সরকারি চাকরিতে কোটা ফিরিয়ে দেওয়ার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সংবাদ সম্মেলন © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীরা। আজ রোববার (১৩ জুন) রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এ সময় তারা সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বহালের দাবি জানান।

এর আগে প্রধানমন্ত্রীর বরাবর কোটা পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতারা। জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।

কয়েক বছর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কোটাবিরোধী আন্দোলনের পর সরকার এসব কোটা বাতিল করে। সেই কোটা আবার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি গৌতম দেওয়ান। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা ছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য। ২০১৮ সালে কোটা বাতিলের সময় প্রধানমন্ত্রীর ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে’ বক্তব্যের বিষয়টি টেনে গৌতম দেওয়ান বলেন, ‘আমরা দুই বছরেও এর কোনো প্রতিফলন দেখছি না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে আমরা জানতে চাই, আলাদা কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অন্ধকারে আছি আমরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানাচ্ছি।‘

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬