৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন অধিদপ্তর

১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১২:০৭ PM
নৌপরিবহন অধিদপ্তর

নৌপরিবহন অধিদপ্তর © সংগৃহীত

সমুদ্রগামী জাহাজে নাবিক (রেটিং) হিসেবে চাকরিতে যোগদানের লক্ষ্যে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। ২০২৬ সালের শীতকালীন সেশনে সরকারি ও বেসরকারি ৬টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এ কোর্সে ভর্তি নেওয়া হবে। 

নৌপরিবহন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬টি প্রতিষ্ঠানে মোট ৪৩৫ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামে ২০০ জন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরে ১০০ জন, মাস মেরিন একাডেমি, চট্টগ্রামে ৫৫ জন, ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকায় ৪৫ জন, ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রামে ৪৫ জন এবং ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জে ৪৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: নৌপরিবহন অধিদপ্তর

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬।

আবেদন শেষ: ২৬ নভেম্বর ২০২৬।

প্রতিষ্ঠানভিত্তিক পদ ও আসনসংখ্যা
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার-কাম-ওয়েল্ডার ২০ এবং ইলেকট্রিশিয়ান ২০ জন।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার-কাম-ওয়েল্ডার ১০ এবং ইলেকট্রিশিয়ান ১০ জন।

আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল

মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: ডেক ৪০, ইঞ্জিন ১০ এবং ফিটার-কাম-ওয়েল্ডার ৫ জন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: ডেক ৩০, ইঞ্জিন ১০ এবং কুক ৫ জন।

ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮ এবং ফিটার-কাম-ওয়েল্ডার ৭ জন।

ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: ডেক ৩০, ইঞ্জিন ১০ এবং কুক ৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন বিবেচনায় সরকার আসনসংখ্যা কমাতে বা বাড়াতে পারবে।

আবেদনের যোগ্যতা: সাধারণ প্রার্থীদের বয়স ১৬ থেকে ২৫ বছর। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ২০ থেকে ৩৫ বছর এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। 

প্রার্থীর এসএসসি বা সমমানের সনদে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। 

আরও দেখুন: এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

শিক্ষাগত যোগ্যতা: ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১) এবং স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২) পদে আবেদনের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ থাকতে হবে।

ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) পদে আবেদনের জন্য সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অথবা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২ বছর মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪) পদে আবেদনের জন্য সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন, মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা শিপ বিল্ডিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অথবা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২ বছর মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। এ ছাড়া এসএসসি বা সমমান পাসের পাশাপাশি বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ থাকলেও আবেদন করা যাবে।

শারীরিক যোগ্যতা: 

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। 

বিএমআই: সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৭। 

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ডেক রেটিং প্রার্থীদের ২ চোখের দৃষ্টিশক্তি ৬/৬ । অন্যান্য রেটিং প্রার্থীদের ২ চোখের দৃষ্টিশক্তি কমপক্ষে ৬/১২ । 

প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক, পিআরকে ও স্মাইল অপারেশন গ্রহণযোগ্য হবে না। এসব অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে কমপক্ষে ৩ মাসের ব্যবধান থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে। ভর্তি পরীক্ষা, প্রশিক্ষণকালীন অথবা কর্মজীবনের যেকোনো পর্যায়ে বর্ণান্ধতা শনাক্ত হলে সংশ্লিষ্ট পদে চাকরি করার যোগ্যতা হারাতে হবে। তাই বর্ণান্ধতা রয়েছে এমন ব্যক্তিদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি: ৬০০ টাকা (সকল সার্ভিস চার্জসহ)।

প্রবেশপত্র ডাউনলোড: ২ ডিসেম্বর ২০২৬ থেকে।

আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র: পরবর্তী সময়ে মোবাইল ফোনে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

যোগাযোগ: ০১৮১০০০১১৯০ ও ০১৯৯৪৬৭০৮৫০ 

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন।

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950