বিআইডব্লিউটিসিতে শূন্য পদের সংখ্যা ১৮৭৭টি

০৯ জুন ২০২১, ০৩:২২ PM
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন © লোগো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) শূন্য পদের সংখ্যা এক হাজার ৮৭৭টি। সংস্থার বিভিন্ন শ্রেণির চার হাজার ৭৮০টি পদের বিপরীতে কর্মরত রয়েছে দুই হাজার ৯০৩ জন।

আজ বুধবার (৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তোলা এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।

প্রতিবেদনে থেকে পাওয়া তথ্য মতে, বিআইডব্লিউটিসির প্রথম শ্রেণির ১৭০টি পদের মধ্যে কর্মরত আছে ১৩১ জন, শূন্য ৩৯টি পদ। দ্বিতীয় শ্রেণির ৪৩৮টি পদের মধ্যে কর্মরত ২৪০ জন, শূন্য আছে ১৯৮টিতে। তৃতীয় শ্রেণির দুই হাজার ২৯২টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৩৭৬টিতে, শূন্য আছে ৯১৬টি। চতুর্থ শ্রেণীর এক হাজার ৮৮০টি পদের মধ্যে কর্মরত এক হাজার ১৫৬টিতে এবং শূন্য আছে ৭২৪টি পদ।

শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। এটি পাশের সুপারিশ করে সংসদে রিপোর্ট প্রদান করা হবে।

বৈঠকে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং দ্রুততম সময়ে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিতকরণের সুপারিশ করা হয়। এ ছাড়া নদীতে পলি জমার কারণ উদঘাটনে দেশি/বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে স্ট্যাডি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬