শুক্রবার ঢাকায় পিএসসির সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা

০৭ জুন ২০২১, ০৫:৪৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (১১ জুন) ঢাকায় ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার পিএসসির প্রশাসনিক কর্মকর্তা (জনসংযোগ শাখা) মো. শাহাবুদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ১৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পিএসসির ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়।

গত ৯ মে এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। বিদ্যমান করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে তা স্থগিত করে পিএসসি।

গত বছরের ১ মার্চ পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা আড়াই হাজার বলা হয়েছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬