৪৩তম বিসিএস: ৫ লাখে পৌঁছাতে পারে আবেদন সংখ্যা

২০ মে ২০২১, ০৫:২৫ PM
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস © ফাইল ছবি

৪৩তম বিসিএসের অনলাইন আবেদনের তৃতীয় ধাপে সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করায় এ পর্যন্ত ৪ লক্ষাধিক আবেদন জমা পড়েছে বলে পাবলিক সর্ভিস কমিশন (পিএসসি) জানিয়েছে। আগামী দিনগুলোতে আবেদনের সংখ্যা ৫ লাখে পৌঁছতে পারে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ বৃহস্পতিবার বলেন, কয়েক ধাপে আবেদনের সময়সীমা বৃদ্ধি করায় প্রতিনিয়ত আবেদনকারীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ৪ লাখ ৮ হাজার আবেদন জমা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা ৫ লাখে পৌঁছাতে পারে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব ধরনের পরীক্ষা স্থগিত রয়েছে। নানান জটিলতার কারণে অনেকে আবেদন করতে পারছিল না বলে কমিশনের সম্মতিতে কয়েকধাপে সময়সীমা বাড়ানো হয়। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন এ সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

৪৩তম বিসিএস প্রিলির সম্ভাব্য তারিখ পরিবর্তন

গত ২৯ মার্চ পিএসসি এক বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদেনের সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। এর আগে ৩১ জানুয়ারি থেকে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন। এর বাইরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ হাজারের মতো নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করবে পিএসসি।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬