পিএসসির বিজ্ঞপ্তি

৪৩তম বিসিএস প্রিলির সম্ভাব্য তারিখ পরিবর্তন

১১ মে ২০২১, ০৫:৩৭ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ফটো

৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর তা পুনঃনির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে এই তারিখ পুনঃনির্ধারণের কোনো কারণ জানায়নি পিএসসি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখ ১৫.১০.২০২১ এর পরিবর্তে ২৯.১০.২০২১ পুনঃনির্ধারণ করা হলো। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬