অডিটর পদে আবেদনের সময় তৃতীয়বারের মত বেড়েছে

০৭ জুলাই ২০২০, ১১:১৭ AM

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর আওতাধীন দফতরসমূহে অডিটর পদে আবেদনের সময়সীমা তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। আর এই সময় শেষ হচ্ছে আগামী ১০ জুন। গত এপ্রিল মাসে ৫৩৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ ১১তম গ্রেড অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আরও ৪৫৭ জুনিয়র অডিটর পদে নিয়োগ দেয়া হবে। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পাস। বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ৫৪৪টি। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে ক্লিক করুন cga.teletalk.com.bd

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬