কোটা সংস্কার আন্দোলন: ৪ মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

১৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৮ PM

কোটা সংস্কারের আন্দোলনের সময় দায়ের করা ৪ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় ওই মামলার রায় দেওয়া হবে।

আজ মঙ্গলবার মামলাগুলির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

পুলিশের মামলায় বলা হয়, ২০১৮ বছরের গত ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই বছরের ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন। এই চারটি মামলাটিতে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬