মৎস্য উন্নয়ন করপোরেশনে ম্যানেজার, প্রকৌশলীসহ ২০ পদে নিয়োগ

১৫ জানুয়ারি ২০১৯, ০২:০৭ PM

© লোগো

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০টি পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন পাঠানো যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত। আবেদন ফরম করপোরেশনের ওয়েবসাইট (www.bfdc.gov.bd) থেকে পাওয়া যাবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে (গ্রেড-৯, ১১, ১৪ ও ১৬) বেতন-ভাতা দেওয়া হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে ম্যানেজার, অর্থ বিশ্লেষক, জনসংযোগ অফিসার, সহকারী পরিকল্পনা অফিসার, প্রকৌশলী, তৃতীয় প্রকৌশলী, রপ্তানি অফিসার, নিরাপত্তা অফিসার, অডিটর, স্টোর কিপার, উচ্চমান সহাকারী, ক্যাশিয়ার, সহাকারী হিসাব রক্ষক, ওয়েল্ডার, ড্রাফটসম্যান, টালী সহকারী এবং অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে অর্থনীতি/ব্যবসা বিজ্ঞান/হিসাব বিজ্ঞান/পরিসংখ্যান/বিএসসি ইঞ্জিনিয়ারিং/ সাংবাদিকতা/লোক প্রশাসন/মৎস্য বিজ্ঞান/রাষ্ট্র বিজ্ঞান/রসায়ন/প্রাণিবিদ্যা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে ন্যূনতম স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস  প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। সব পদে ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব  ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইট (www.bfdc.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রের সাথে সদ্যতোলা চার কপি রঙিন ছবি, শিক্ষাজীবনের সব সনদপত্র ও অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদন পাঠানোর ঠিকানা হলো- সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫। 

 

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬