বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভূক্ত ২টি ব্যাংকে সমন্বিতভাবে একক
পরীক্ষার মাধ্যমে ‘কর্মকর্তা(আইটি/আইসিটি)’ পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। আগামী ৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৪ ডিসেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সমন্বিতভাবে ২টি ব্যাংকে ‘কর্মকর্তা (আইটি/আইসিটি)’ এর ৬৯টি (সোনালী ব্যাংক লিমিটেড-এ ৩৯টি ও জনতা ব্যাংক লিমিটেড-এ ৩০টি) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ যাচাইয়ান্তে যোগ্য বিবেচিত প্রার্থীদের ১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা আগামী ০৪/০১/২০১৯ তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর পূর্বক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর
কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রিক ডিভাইস এবং প্রবেশপত্রের একাধিক কপি বা
কোন অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেয়া যাচ্ছে।