প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন চেয়েছে মাউশি

২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২২ PM

© ফাইল ফটো

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ জানুয়ারির মধ্যে এসব কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। সোমবার অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি কলেজে শাখার উপপরিচালক ও  সকল সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

আগামী ১০ জানুয়ারি প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের আবেদন ডাকযোগে বা সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০ নম্বর কক্ষে পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের আবেদনে কলেজ-১ শাখার উপপরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

চাকরি স্থায়ীকরণের আবেদনের সাথে প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্র, নিয়োগের প্রজ্ঞাপনের সত্যায়িত কপি, প্রথম পদায়নের সত্যায়িত কপি, প্রথম যোগদানের সত্যায়িত কপি অধিদপ্তরে পাঠাতে হবে। এছাড়া বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্রের সত্যায়িত কপি, পাসের গেজেটের সত্যায়িত কপি, বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদের সত্যায়িত কপি বিভাগীয় মামলা নেই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র ও হালনাগাদ পিডিএসসহ  নিজ ক্যাডারের আইডি নম্বর উল্লেখ করে চাকরি স্থায়ীকরণের নির্ধারিত তথ্য ছক পূরণ করে অধিদপ্তরে পাঠাতে হবে। আত্তীকৃত শিক্ষকদের ক্ষেত্রে চাকরি নিয়মিতকরণের কপি এবং বেসরকারি নিয়োগ ও যোগদানের সত্যায়িত কপিও পাঠাতে বলা হয়েছে এসব কর্মকর্তাদের।  

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬