ব্যাংকের এমডি হতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে

শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়
২৫ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

দেশের বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বা এমডির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমডির যোগ্যতা সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেউ এমডি হতে হলে তাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে এ প্রজ্ঞাপন পাঠানো হয়। এতে আরও বলা হয়, ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হতে হলে বা পুনঃনিযুক্তির ক্ষেত্রে অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এই প্রজ্ঞাপনটি ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জারি করা হয়।

এছাড়া ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি হলে তিনি ব্যাংকের কোনো পদে চুক্তিভিত্তিতে নিয়োজিত হতে বা অধিষ্ঠিত থাকতে পারবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে ৬৫ বছরের বেশি কোনো ব্যক্তিকে বিশেষ প্রয়োজনে পরামর্শক ও উপদেষ্টা পদে ব্যাংক কর্তৃক চুক্তিভিত্তিতে বহাল রাখতে অথবা নিয়োগ দিতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা অবসর গ্রহণের বয়স নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ ব্যাংকের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬