এনটিআরসিএ

৪০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন গ্রহণ শুরু

১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM

© লোগো

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের গত ২৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগযোগ্য শূন্য পদের চাহিদা আহ্বান করা হলে সর্বমোট ৩৯ হাজার ৫৩৫ টি শিক্ষক পদ পূরণের জন্য অনলাইনে চাহিদা পাওয়া যায়। এ শূন্যপদের তালিকা http://ngi.teletalk.com.bd এবং www.ntrca.gov.gd এ প্রকাশ করা হয়েছে। আগ্রহী সকল নিবন্ধন প্রাপ্ত ব্যক্তি চাহিদা তালিকায় বর্ণিত তাঁর সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। প্রাপ্ত সকল আবেদন সরকারি বিধি-বিধানের আলোকে সমন্বিত জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক প্রতিটি পদের বিপরীতে একজন করে চূড়ান্ত নিয়োগ জন্য সুপারিশ পাঠাবে এনটিআরসিএ। নির্বাচিত প্রার্থীকে এসএমএস দিয়ে জানানো হবে। 

উল্লেখ্য, ১২ জুন ২০১৮ তারিখে যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবেন। 

গণবিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬
জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬