শিক্ষক নিয়োগ দিচ্ছে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে

১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ PM

© ফাইল ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯ বিভাগে ২৭ জন লেকচারার নিয়োগ দেয়া হবে। 

পদ ও যোগ্যতা:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইজন লেকচারার, এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে দুইজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে দুইজন, ফার্মাসি বিভাগে চারজন, রসায়ন বিভাগে তিনজন , গণিত বিভাগে  চারজন, পদার্থবিজ্ঞান বিভাগে তিনজন, পরিসংখ্যান বিভাগে দুইজন, অর্থনীতি বিভাগে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে।  প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ পেতে হবে।

চাকরিতে আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর।  এতে শিক্ষকদেরকে ২২ হাজার থেকে শুরু করে তিপ্পান্না হাজার ষাট টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। 

যোগাযোগ : রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬