খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য সুবিধাদিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।
সমাজ বিজ্ঞান বিভাগে ২টি পদে, আইন বিভাগে ২টি পদে, স্থাপত্য বিভাগে ৫টি পদে, রসায়নবিজ্ঞান (অজৈব) ১টি পদে অস্থায়ী ভাবে নিয়োগ দেয়া হবে। শিক্ষজনিত ছুটির বিপরীতে এ নিয়োগ দেয়া হচ্ছে। বেতন স্কেল ২২,০০০/-৫৩,০৬০/ টাকা।
বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://ku.ac.bd/career এ পাওয়া যাবে। আবেদনপত্র ৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে পৌঁছাতে হবে।