সরকারি খরচে ৯ খাতে উন্নত প্রশিক্ষণ

১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ PM

© লোগো

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ২০২০ সালের মধ্যে ৫ লক্ষ দুই হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে নারী/পুরুষদের বিনামূল্যে সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

শিক্ষামন্ত্রনালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদফতরের নয়টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) এর সকল শাখা, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থা মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, শিল মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাসিস্টেনশ সেন্টার (বিইটিএসি) এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণ সম্পর্কিত বিস্তারিত তথ্য সেইপের ওয়েবসাইট (www.seip-fd.gov.bd) থেকে জানতে পারবেন।

প্রশিক্ষণের খাতসমূহ হচ্ছে- তৈরি পোশাক ও টেক্সটাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নির্মাণ শিল্প, লিট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও পাদুকা শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, অ্যাগ্রো ফুড প্রসেসিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিং এন্ড হেলথ টেকনোলজি। 

বিজ্ঞপ্তি

 

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬
জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬