ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেবে বিএনপি

১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ AM

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যত দিন শিক্ষিত বেকারদের চাকরি হবে না, ততদিন তাদের ভাতা দেয়া হবে। সেই সঙ্গে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেয়া হবে।

বৃহস্পতিবার নিজ এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে এ আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘সন্ত্রাস, ভয়ভীতি ও ত্রাসের মাধ্যমে এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি এ দেশের অপার সম্ভাবনা ম্লান করে দিচ্ছে। বিএনপি সরকার গঠন করলে শান্তিময় জীবন প্রতিষ্ঠা করা হবে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপি সহসভাপতি আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬
জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬