বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হবে। চারটি শূন্য পদের বিপরীতে এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কোম্পানিটি। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
কোম্পানির সচিব পদে নিয়োগ দেয়া হবে ১ জন। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। চাটার্ড সেক্রেটারি সনদধারী। তিন বছরের রেজিষ্টার্ড কোম্পানির সচিব হিসেবে অভিজ্ঞতাসহ ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর। বেতন ভাতা ২ লাখ ৮৯ হাজার টাকা। এ পদে আবেদনের শেষ সময় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গাজীপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রে সহকারী ব্যবস্থাপক (মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দেয়া হবে ১ জন। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইইই/ইটিই/সিএসই/ইসিই স্নাতক। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা ৮৩ হাজার ৮শ টাকা। এ পদে আবেদনের শেষ সময় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত।
গাজীপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রে নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে ১ জন। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কমিশন্ড কর্মকর্তা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ ৫২ বছর। বেতন ভাতা ৮৩ হাজার ৮শ টাকা। এ পদে আবেদনের শেষ সময় ২০১৯ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।
গাজীপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রে নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে ১জন। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত নন-কমিশন্ড/জুনিয়র কমিশন্ড কর্মকর্তা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ ৫২ বছর। বেতন ভাতা ৪৮ হাজার ৯শ ৫০ টাকা। এ পদে আবেদনের শেষ সময় ২০১৯ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জীবনবৃত্তান্তসহ জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, ১১৬, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (৭ তলা), ঢাকা।