ধর্ম মন্ত্রণালয়ে ২৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

১২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM

© লোগো

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই শূন্য পদগুলোতে ২৫ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ৬ জন। এ পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক/সমমান এবং কম্পিউটারে প্রশিক্ষণ ও নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

ক্যাশিয়ার পদে ১ জন নিয়োগ দেয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্যে স্নাতক।
বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদে ২ জন নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান এবং কম্পিউটারে প্রশিক্ষণ ও নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

ফটোকপি অপারেটর পদে ১ জন নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হল এইচএসসি/সমমান। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে ১৫ জন। এ পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

বিস্তারিত জানতে এবং আবেদন ফরম ‍ডাউনলোড করতে ক্লিক করুন...

আবেদন পাঠানোর ঠিকানা হল যুগ্মসচিব (প্রশাসন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভবন নং-৬, কক্ষ নং-১৫২০, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

ইডেন কলেজের সামনে আপত্তিকর অবস্থান যুবকের, ধাওয়া করে ধরলেন …
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬