১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে

২৯ নভেম্বর ২০১৮, ১১:০২ AM

© লোগো

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসছে ১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক সূত্র এ তথ্য জানিয়েছেন। এবার প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগের জন্য মেধা তালিকাও প্রকাশ হতে পারে। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সম্প্রতি মাধ্যমিক স্তরে আইসিটি, চারু-কারু ও শারীরিক শিক্ষা বিষয় চালু হয়েছে। এসব বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। সেই সিলেবাস অনুযায়ী ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ কারণে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে ডিসেম্বরের ১ম সপ্তাহে এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

 

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬