নভোএয়ারে এক্সিকিউটিভ পদে নিয়োগ

২৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৭ PM
নভোএয়ার

নভোএয়ার

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রতিষ্ঠানটি এসআর এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট পদে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা উক্ত পদের নিমিত্তে আবেদন করতে পারেন। এই পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ অনুযায়ী- এ পদে আবেদনের জন্য প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের তিন হতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে। সঙ্গে প্রার্থীকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ লজিস্টিক অপারেশনসে দক্ষতা থাকতে হবে। আরো উল্লেখ্য, প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। তবে ইন্স্যুরেন্স ও কোম্পানির অন্যান্য নিয়ম অনুযায়ী বছরে দুটি বোনাস দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দুই কপি রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত সাদা কাগজে হাতে লিখে অথবা কম্পিউটার কম্পোজ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা : নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩।

উক্ত পদের জন্য এরই মধ্যে আবেদন করা শুরু হয়েছে। তবে আবেদনের শেষ তারিখ আগামী ১১ ডিসেম্বর, ২০১৮।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬