তিন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দিলেন অনন্ত জলিল

২৪ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM
দৃষ্টি প্রতিবন্ধী তিন বিতার্কিকের হাতে নিয়োগপত্র  তুলে দেয়া হচ্ছে

দৃষ্টি প্রতিবন্ধী তিন বিতার্কিকের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হচ্ছে © সংগৃহীত

ইডেন কলেজের তিন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকের কর্মসংস্থানের সুযোগ করে দিলেন চিত্রনায়ক ও এজেআই গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলিল। অনন্ত জলিলের গ্রুপেই যোগদান করবেন তারা।  আজ শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত এক চকরি প্রদান অনুষ্ঠানে তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।

চাকরি পাওয়া তিন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিক হলেন, ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপা তাবাসসুম ও পারভীন আক্তার ও সমাজবিজ্ঞান বিভাগের পারুল বেগম। তারা তিনজনই ইডেন কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন।

চাকরি প্রদান অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে এই তিন জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকুরির সনদপত্র তুলে দিতে পেরে আনন্দিত। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ভবিষ্যতে খুব দ্রুত আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ প্রতিবন্ধীদের জন্য সাধ্য অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান অনন্ত জলিল।

তিনি বলেন, প্রতিবন্ধীরা কোনো অনুগ্রহ নয়, কাজ করেই জীবিকা নির্বাহ করতে পারবে। সমাজে এমন বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। 

এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে দেখি সব যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে প্রবেশে তাদের নানা বৈষম্যের শিকার হতে হয়। সেই থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ তিন জনকে চাকরি প্রদান করা হয়। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখি। সমাজের অন্যান্য বিত্তবান উদ্যোক্তারাও পিছিয়ে পড়া এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানে এগিয়ে আসবেন। ইতোমধ্যে নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরও বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পেয়েছি আমরা।’

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখে চিত্রনায়িকা বর্ষা, শিল্প উদ্যোক্তা সুমন ফারুক, অধ্যাপক আবু রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও লে. কর্নেল (অব.) জুলফিকার আলী মজুমদার।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬