বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদন চলছে

১৯ নভেম্বর ২০১৮, ০৯:৪৭ PM

বাংলাদেশ বিমান বাহিনীর ৮০তম বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে আবেদন চলছে।  

আগ্রহী প্রার্থীরা জিডি (পি), লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজীক্যাল, এডমিন, ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ১০০০/- (একহাজার) টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযাগ্য) এর বিনিময়ে প্রতি কার্যদিবসে ০৮০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত (পরীক্ষা চলাকালীন) আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।  ব্যাংক ড্রাফট অবশ্যই টিবিএল, অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশোধযোগ্য হতে হবে।  এক্ষেত্রে ভাঁজ করা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য নয়।

আগ্রহীরা সরাসরি অনলাইন পদ্ধতিতে www.joinbangladeshairforce.mil.bd ওয়েব সাইটে লগইন করে অথবা JoinBAF অ্যান্ড্রয়েড অ্যাপ-এ ‘Apply Now’ ট্যাব এ ক্লিক করে পরবর্তী নির্দেশনাসমূহ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনের মাধ্যমে পূরণ করে অনলাইন হতে আবেদনপত্র সংগ্রহ করার পর বাকি অংশ স্বহস্তে পূরণ করে প্রাথমিক লিখিত পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।  আবেদনপত্র পূরণের সময় আবেদনকারীগণ আবেদনপত্রের মূল্য বাবদ টি-ক্যাশ এর মাধ্যমে ১০০০/- (একহাজার) টাকা জমা দিতে পারবেন।


এছাড়া গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রাহকগণ ব্যক্তিগত বিকাশ ওয়ালেট এর মাধ্যমে বিএএফ বিকাল ওয়ালেট
০১৭৬৯৯৯০২৮৯ অথবা ব্যক্তিগত রকেট ওয়ালেট বা ডিবিবিএল এজেন্ট পয়েন্ট থেকে ২৫২৫ ডিলার আইডি ব্যবহার করে আবেদনপত্রের মূল্য বাবদ ১০০০/- (একহাজার) টাকা জমা দিতে পারবেন।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬