এসআই নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সূচি প্রকাশ

১৬ মার্চ ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
এসআই নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সূচি প্রকাশ

এসআই নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সূচি প্রকাশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের জন্য লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআই পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা ২২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত লিখিত পরীক্ষা ২৩ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা ২৩ মার্চ বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সংশ্লিষ্ট রেঞ্জের অধীন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রেঞ্জের অধীন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র ও বিস্তারিত তথ্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে আবেদনের শেষ সময় ছিল গত ২২ ফেব্রুয়ারি। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা নেওয়া হয়। শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষায় সাতটি ইভেন্টে অংশ নিতে হয়েছিল প্রার্থীদের। 

আরও পড়ুন: বিজিবিতে সিপাহি পদে চাকরি, এইচএসসিতে ২.৫ পেলেই করা যাবে আবেদন

ইভেন্টগুলো হলো দৌড়, লংজাম্প, হাইজাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং। এ ধাপে মোট তিন দিন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়। শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই এখন লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় বসবেন।

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬