কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরি, এসএসসি পাসেও আবেদন

১৪ মার্চ ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ২০ মার্চ শুরু হয়ে চলবে ২০ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১ মার্চ ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

 

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬