৪০তম বিসিএসে নিয়োগ হবে আড়াই হাজার ক্যাডার

১৮ আগস্ট ২০১৮, ১২:৪৫ PM

© ফাইল ফটো

প্রায় আড়াই হাজার বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে ৪০তম বিসিএসে।  এ লক্ষ্যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  এছাড়াও ৪১তম শিক্ষা ক্যাডারে বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসি জানায়, কয়েক মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের জন্য জনবলের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে।  এতে বিভিন্ন ক্যাডারে প্রায় আড়াই হাজার পদে নিয়োগের চাহিদা পাঠানো হয়।  ওই চাহিদা থেকে দেখা গেছে, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক ১৫ এবং শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার ক্যাডার নিয়োগের চাহিদার কথা বলা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বনসংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী করকমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে প্রায় ১ হাজার কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন।  তিনি বলেন, ‘আমরা ৪০তম বিসিএসের চাহিদা পেয়েছি।  আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’ পাশাপাশি সরকারি কলেজে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪১তম বিসিএস পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান তিনি।

৪১তম বিশেষ বিসিএসের (শিক্ষা ক্যাডার) নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন,’আশা করছি এই বিজ্ঞপ্তি থেকে দুই হাজারের মতো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করবো। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।’

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage