প্রশ্নপত্র ফাঁস: জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

১৬ আগস্ট ২০১৮, ০২:৪২ PM
লগো

লগো

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার নিয়োগের পরীক্ষা বাতিল করে নতুন করে দ্রুত ওই পরীক্ষা নিতে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও সুপ্রকাশ দত্ত অমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিনের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির ও মজিবর রহমান সম্রাট।

রায়ের পর আইনজীবী সুপ্রকাশ দত্ত অমিত গণমাধ্যমকে বলেন, ওই লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রতীয়মান হয়। এ প্রেক্ষাপটে হাইকোর্ট ওই লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। পাশাপাশি দ্রুত নতুন করে লিখিত পরীক্ষা নিতে ব্যাংকার্স সিলেকশন কমিটির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত বছর ২১ এপ্রিল অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে ১৫ জন পরীক্ষার্থী রিট করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে ২২ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এ রুল রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেওয়া হয়।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage