কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার অনুরোধ ওবায়দুল কাদেরের

১৪ জুলাই ২০১৮, ০৫:২৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারকারীদের উদ্দেশে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন, তাদের অনুরোধ করব ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন, এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে। সরকার গঠিত এ সংক্রান্ত কমিটি দেশ-বিদেশের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

শনিবার রাজধানীর সেতুভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে, ফর্মালি একটা কমিটি গঠন হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে। এই কমিটি খোঁজ-খবর নিচ্ছে, অন্যান্য দেশের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে।

আন্দোলনকারীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর যেটা বক্তব্য সেটা হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাড়িতে যে নারকীয় তাণ্ডব; তার সঙ্গে যারা জড়িত তাদেরই কেবল তারা গ্রেফতার করছে।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage