চাকরির বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন দাবি

১৪ জুলাই ২০১৮, ০৬:২৫ PM
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর নেতারা

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর নেতারা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ করেছে তা অবিলম্বে প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা।

৪০তম বিসিএস এর সার্কুলার জারির পূর্বে সেটা করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে চাররিকপ্রত্যাশীরা এ সংবাদ সম্মেলন করে।

লিখিত বক্তব্যে পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ জাহিদ আজিম বলেন, ছাত্র সমাজের প্রাণের দাবি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা। ইতিমধ্যে জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এ সুপারিশ করেছে। এজন্য ছাত্র সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানাই। ৪০তম বিসিএস এর সার্কুলারের পূর্বেই ৩৫ করার দাবির প্রজ্ঞাপন চাই। অন্যত্থায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয়া হবে।

তিনি বলেন, আগামী ১৯ জুলাই এর মধ্যে সুপারিশকৃত ৩৫ দাবির ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে ২০ জুলাই শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানী শাহবাগে অবস্থান নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তারা চাকরিতে প্রবেশের সীমা ৩৫ করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তা হল- গড় আয়ুর সঙ্গে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করা, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট থাকা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী, ঢাবি শাখা সাধারণ ওয়ারেছ আলী প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ জুন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা কমপক্ষে ৬৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage