সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি

১২ জুলাই ২০১৮, ১২:৫৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, খসড়া চূড়ান্ত হয়েছে। এই বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে পিএসসি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪০তম বিসিএসের জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছে। সেই তালিকা তারা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এখন পিএসসি সেটির ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে।

এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭৫ জন, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় দুই শতাধিক, আনসারে ১২। এ ছাড়া দীর্ঘদিন পর কাস্টমস ক্যাডারে ৩২ জন ক্যাডার নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ আগস্ট এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা নেওয়ার পরই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, আমরা ৪০তম বিসিএস নিয়ে কাজ করছি। এখন ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এই পরীক্ষা শেষ হলে আমরা ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে ও পত্রিকায় প্রকাশ করব। সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে তিনি জানা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় দুই হাজার। এ সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 

সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950