কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে

১০ জুলাই ২০১৮, ০৪:৫১ PM

কোটা সংস্কার আন্দোলনে শাহবাগ এলাকায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন।

এদিন পৃথক দুই মামলায় ফারুকসহ তিনজনকে আদালতে হাজির কারে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ৭ দিন করে আবেদন করে পুলিশ।  শুনানি শেষে আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন- জসিম উদ্দিন ও মশিউর রহমান।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।

আর উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন। তবে চার মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর মধ্যে উপাচার্যের বাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধার দুই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।  তারা হলেন- রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম, আবু সাঈদ ফজলে রাব্বি ও মশিউর রহমান।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage