কোটা আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা মার্কিন দূতাবাসের

০৯ জুলাই ২০১৮, ০৯:২০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর আক্রমণের নিন্দা করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সোমবার ফেসবুকে দূতাবাসের পেজে প্রকাশ করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, "বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা- যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা- তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত।"

এতে আরো বলা হয়, "বাকস্বাধীনতা, জমায়েতের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতো যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো যারা প্রয়োগ করছে - মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সাথে সংহতি প্রকাশ করছে।"

এই বিবৃতির সাথে একটি 'পিসফুলপ্রটেস্টবিডি' নামে একটি হ্যাশট্যাগ সংযুক্ত করা হয়েছে- যাতে এ বিষয় নিয়ে আরো মন্তব্য বা পোস্ট রয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের এ বিবৃতিটি অনেকেই শেয়ার করেছেন।

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage