নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের পুলিশের বাঁধা

০৪ জুলাই ২০১৮, ০৮:৪০ PM

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে আয়োজকেরা।  বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই ঘটনা ঘটে।

তখন পুলিশ সেখানে থাকা লোকজনদের ফুটপাত থেকে সরিয়ে দেয় ও সঙ্গে থাকা ব্যানার জোর করে ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।  পরে উপস্থিতিরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর ডাক দেয় জেলা গণসংহতি আন্দোলন।

এতে গণসংহতির নেতারা ছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সেক্রেটারী আবদুর রহমান, গণসংহতি সমস্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস প্রমুখ।

বিকেল ৪টায় ওই মানববন্ধন শুরুর প্রাক্কালে ব্যানার নিয়ে লোকজন দাঁড়ানোর পরেই পুলিশ এসে বাধা দেয়। তখন প্রথমে বাকবিতন্ডা ঘটে ও পরে ধস্তাধস্তির পর পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়।  লোকজন তখন প্রেস ক্লাবে গিয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, বিনা অনুমতিতে জনস্বার্থ ব্যাঘাত করে কর্মসূচী পালনের সময়ে লোকজনদের সড়ক থেকে তুলে দেওয়া হয়।

তবে এ বক্তব্যে ভিন্নমত পোষণ করে রফিউর রাব্বি ও হাফিজুল ইসলাম বলেন, ‘প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করতে কোন অনুমতি লাগে না। এটা নাগরিকের অধিকার।  পুলিশ সে অধিকার জোর করে খর্ব করেছেন। 

মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage