প্রশাসনে আরো ৫২ হাজার ৭৯টি পদ সৃষ্টি করা হবে

২৪ জুন ২০১৮, ০৭:৫১ PM
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম © সংগৃহীত

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রশাসনে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি পদ সৃষ্টি করা হয়েছে। আরো ৫২ হাজার ৭৯টি পদ সৃষ্টি করা হবে। কার্যক্রম চলছে।

আজ রবিবার সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, পুলিশের জন্য ৭৯ হাজার ২৪৯টি, সেনাবাহিনীর রামু ও লেবুখালীর ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৮৬টি পদসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থায় বিভিন্ন ক্যাটাগরির ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ রাজস্ব খাতে সৃষ্টিতে সম্মতি দেয়া হয়েছে। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সৈয়দ আশরাফ বলেন, গত নয় বছরে বিসিএসের মাধ্যমে ২৮ হাজার ১৮১ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জন নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ সময় নন-ক্যাডার পদে ৭ হাজার ৪৮৫ জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২০ হাজার ৫১৩ জন নিয়োগের সুপারিশ করা হয়েছে।

মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage