বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের আসনবিন্যাস প্রকাশ

২১ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের আসনবিন্যাস প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের আসনবিন্যাস প্রকাশ © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৯ জন।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুসার অফিসার (জেনারেল) পদে লিখিত পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে আনতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন: ১৫ পদে নিয়োগ দেবে ডুয়েট, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এ লিংকে

পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
পাবনার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দুই ঘটনা স্পষ্টভাবে বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে: মি…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ, অব…
  • ১১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬