৮০ হাজার বেতনে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরির সুযোগ

২০ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি। 

পদের নাম: আইন উপদেষ্টা (সার্বক্ষণিক)। 

পদের সংখ্যা:

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: আইন বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগসহ অন্যান্য আদালতে মোকদ্দমা পরিচালনার কাজে আইনজীবী হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে অর্থ ঋণ আদালত, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর।

কর্মস্থল: চূড়ান্ত নির্বাচিত হওয়ার হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ দুই বছর। 

আরও পড়ুন: ৭ জনকে চাকরি দেবে যবিপ্রবি, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

বেতন ও সুযোগ সুবিধা: ৮০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০- এই ঠিকানায়।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

 

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬
গ্রীষ্মের দাবদাহে চোখজুড়ানো দৃশ্য, গোপালগঞ্জে ফুটেছে কৃষ্ণচ…
  • ২৬ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে
  • ২৬ এপ্রিল ২০২৬
এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত
  • ২৬ এপ্রিল ২০২৬