২০ হাজার টাকা বেতনে জাগো ফাউন্ডেশনে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

১৩ ডিসেম্বর ২০২২, ১০:১০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
জাগো ফাউন্ডেশনে চাকরির সুযোগ

জাগো ফাউন্ডেশনে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাগো ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা প্রজেক্টের আওতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ জানুয়ারি।

পদের নাম: এডুকেশন কোঅর্ডিনেটর। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে অনার্স বা মাস্টার্স পাস। তবে সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। প্রার্থীকে অবশ্যই ক্লাস ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই সম্পর্কে ধারণা থাকতে হবে। 

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছর। চূড়ান্ত নিয়োগের পর রাজশাহীতে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসে বিআরটিসিতে ১৩৮ জনের চাকরির সুযোগ

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন: ২০০০০ টাকা। প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আবেদন করতে ক্লিক করুন এখানে।

পাবনার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দুই ঘটনা স্পষ্টভাবে বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে: মি…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ, অব…
  • ১১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬
হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬