ডাক অধিদপ্তরে চাকরির সুযোগ, বেতন ২৭ হাজার

১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ডাক অধিদপ্তরে চাকরির সুযোগ

ডাক অধিদপ্তরে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডাক অধিদপ্তর। প্রতিষ্ঠানটির অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবে। আবেদনের শেস সময় আগামী ৪ জানুয়ারি।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)। 

পদের সংখ্যা: ৫

আবেদন যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরমেয়াদি ডিপ্লোমা। সিজিপিএ-৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০। 

বয়স: ২০২০ সালের ২৫ মার্চ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২৭,১০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন: পূবালী ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন যেভাবে: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে ডাক অধিদপ্তর, ডাক ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ এই ঠিকানায়।

আবেদন ফি: ৫০০ টাকা। পোস্টাল অর্ডার/ পে-অর্ডার, প্রকল্প পরিচালক, ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে।

ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন
  • ০৯ নভেম্বর ২০২৬
শাখা ছাত্রদলের আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদ কুবি ছাত্রশক্তির
  • ০৯ নভেম্বর ২০২৬
নেশন্স লিগের আগে পর্তুগাল দলে নতুন চমক নাজিনহো
  • ০৯ নভেম্বর ২০২৬
এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক দুজনের পরিচয় মিলল
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950