বইমেলা এবার এক ঘণ্টা আগে শুরু হবে

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ PM
কথা বলছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

কথা বলছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ © সংগৃহীত

দৈনিক সময় এক ঘণ্টা বেড়েছে চলতি বছরের অমর একুশে বইমেলার। প্রতি বছর বইমেলা শুরু হয় পয়লা ফেব্রুয়ারি, তবে করোনার কারণে এবার মেলার সময় পেছানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা।

ছুটির দিন ব্যতীত প্রতি বছর মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলা বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬