বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার কারণ জানালেন মোহন রায়হান

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ PM
মোহন রায়হান ও বাংলা একাডেমি

মোহন রায়হান ও বাংলা একাডেমি © সংগৃহীত ও সম্পাদিত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য নাম ঘোষণা হলেও শেষ পর্যন্ত কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। কবির অভিযোগ, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে সকালে অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী পুরস্কার আনতে যান কবি মোহন রায়হান। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানতে পারেন তার পুরস্কার দেওয়া হচ্ছে না। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

পুরস্কার না দেওয়ার বিষয়টি জানিয়ে এক ফেসবুক পোস্টে কবি মোহন রায়হান লিখেছেন, প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়।

তিনি লিখেছেন, কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।

উল্লেখ্য, মোহন রায়হান সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। এর মধ্যে সম্মিলিত সাংস্কৃতি জোট ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে প্রকাশ্য সমর্থন জানায়। জাতীয় কবিতা পরিষদের বিরুদ্ধেও আওয়ামীঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে বারবার।

৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9