বাংলা একাডেমিতে কবি আল মাহমুদের নামে লেখক কর্নার

২৯ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ PM
আল মাহমুদ লেখক কর্নার

আল মাহমুদ লেখক কর্নার © সংগৃহীত

কবি আল মাহমুদের নামে লেখক কর্নার চালু করেছে বাংলা একাডেমি। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মুহাম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় এই কর্নার উদ্বোধন করা হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর রয়েছে। পঞ্চাশ আসনের সেমিনার কক্ষ নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠানের জন্য বরাদ্দ নেওয়া যাবে। এ ছাড়া লেখক আড্ডার কক্ষ ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।

জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাংলা একাডেমিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের নামে নানান ধরনের স্থাপনা আছে। দীর্ঘদিন ধরে অনেকের দাবি ছিল কবি আল মাহমুদের নামে স্থাপনার জন্য। আমরা তাঁর নামে একটি লেখক কর্নার করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬